ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. খেলাধুলা
  3. চাকরির খবর
  4. জাতীয়
  5. তথ্য-প্রযুক্তি
  6. বিনোদন
  7. মুক্তমত
  8. রাজনীতি
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে প্র্যাঙ্ক ভিডিও ভাইরাল, সম্মানহানির অভিযোগে দুই বন্ধুর – থানায় জিডি

দৈনিক বিরাজমান
আগস্ট ৩, ২০২৫ ৫:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান , নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে একটি প্র্যাঙ্ক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সম্মানহানির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুই বন্ধু। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই বন্ধু নিজেদের মধ্যে ঠাট্টা-তামাশা করছেন, যেখানে একজন আরেকজনের কাছে চাঁদা চাইছেন।

জানা গেছে, ভিডিওতে থাকা দুই ব্যক্তি হলেন শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩২) এবং বেড়াইদেরচালা এলাকার মৃত আব্দুল আউয়াল এর ছেলে সাইফুল ইসলাম (৩৩)। সাইফুল ইসলাম স্থানীয় মেঘনা প্যাকেজিংয়ে স্টোর ম্যানেজার হিসেবে কর্মরত।

দুই বন্ধু জানিয়েছেন, প্রায় আট মাস আগে একটি ইউটিউব ভিডিও তৈরির জন্য তারা ঠাট্টাচ্ছলে এই প্র্যাঙ্কটি করেছিলেন। এটি কোনো বাস্তব ঘটনা ছিল না, বরং নিছক মজা করার উদ্দেশ্যে করা হয়েছিল। তবে, ভিডিওটি টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ায় তাদের সম্মানহানি হয়েছে এবং তারা সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। কিছু অসাধু ব্যক্তি ভিডিওটি ভুলভাবে উপস্থাপন করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং এতে অন্য সাউন্ড যুক্ত করে বিকৃত করেছে বলেও তারা অভিযোগ করেছেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে, দুই বন্ধু থানায় একটি জিডি দায়ের করেছেন এবং যারা এই ধরনের মিথ্যা প্রচারের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা এই পরিস্থিতি থেকে আইনি প্রতিকার কামনা করছেন।

ভাইরাল লিংকঃ https://www.facebook.com/reel/1398946591408064

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।