ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. খেলাধুলা
  3. চাকরির খবর
  4. জাতীয়
  5. তথ্য-প্রযুক্তি
  6. বিনোদন
  7. মুক্তমত
  8. রাজনীতি
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুর পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি কর্মী সমাবেশকে প্রাণবন্ত করে তুলে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে পৌর এলাকার দারগার চালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় আরো বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, যুগ্ন-আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম মড়ল শামীম, বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নান, নজরুল ইসলাম সেলিম, আবুল হোসেন প্রধান, অ্যাডভোকেট আহসান কবির, খোকন প্রধান, শাহজাহান সজল, ছাত্রদল নেতা মামুন আকন্দ, আজিজুল হক রাজনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।