ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. Cracked
  2. NoCheck
  3. Serials
  4. Unpackers
  5. অর্থনীতি
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মুক্তমত
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

শ্রীপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থীর পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা

নিউজ ডেস্ক
আগস্ট ১২, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: 

গাজীপুরের শ্রীপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার  শিশু শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এসময় তিনি পরিবারকে দিয়েছেন আর্থিক সহায়তা এবং আইনি সহযোগিতার আশ্বাস। 

মঙ্গলবার(২২ আগস্ট) বিকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়ল পাড়া গ্রামের ওই শিশুর বাড়ীতে যান তিনি। এসময় তিনি সব সময় শিশুটির পাশে থাকার আশ্বাস দেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, নির্যাতিতা শিশু ও তার পরিবারকে আমাদের পক্ষ থেকে সব ধরণের সহায়তা থাকবে। আমাদের কেউ যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো। কোন অবস্থাতেই খারাপ লোক, ধর্ষণকারীকে এ সমাজে বসবাস করতে দিবো না। এ জন্য আমাদের বার্তা হলো সন্ত্রাসী, ধর্ষণকারী, মাদক কারবারি, মাদকসেবী তাদের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এসময় তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তবে শ্রীপুরকে মাদকমুক্ত, সন্ত্রাস ও অপকর্মমুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 

তিনি আরো বলেন, এটা জগন্য একটা কাজ, এ মামলার আসামিদের ধরতেই হবে,আইনশৃঙ্খলা বাহিনীকে আসামি ধরতে হবে। না ধরলে আমাদের যা করতে হবে তাই করবো, প্রয়োজনে আসামিকে ধরার প্রেক্ষাপট সৃষ্টি করবো। আমরা নিজেরা ধরবো। এ বিষয়ে আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত কঠোর।আপনারা জানেন আমাদের নেতা আগামীদিনের রাস্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান শিশু ও নারী নির্যাতনের জন্য কেন্দ্রীয় ভাবে একটি নির্যাতন প্রতিরোধ সেল করে দিয়েছেন। তারই অংশ হিসেবে গাজীপুরেও আইনজীবীর মাধ্যমে তাদের সহায়তা দেয়া হয়। এজন্য আমরা যখনই এ ধরণের ঘটনা শুনি নেতার নির্দেশে আমরা তাদের কাছে ছুটে যাই।

উল্লেখ্য, শ্রীপুরে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী শিশুকে কোমল পানীয়ের সাথে নেশাদ্রব্য পান করিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। ভিডিও ধারণ করে পরবর্তীতে বারবার ধর্ষণ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রবিবার (১০ আগস্ট) শ্রীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।