ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. Cracked
  2. NoCheck
  3. Serials
  4. Unpackers
  5. অর্থনীতি
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মুক্তমত
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

শ্রীপুরে প্রতি শুক্রবার অসহায়দের খাবার দিবে বিএনপি

নিউজ ডেস্ক
অক্টোবর ১১, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বিরাজমান প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রতি শুক্রবার নিয়মিতভাবে এই কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা।

শুক্রবার বিকেলে রাজাবাড়ী এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- স্বাস্থ্যবিষয়ক সম্পাদক প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় তিনি বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতি। বিএনপি সব সময় দুঃসময়ে মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।” দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা বিভিন্ন ভাবে মানবিক কর্মসূচী নিযে মাঠে আছি। খাবার বিতরণ এমন কাজেরই একটি অংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ, আহবায়ক সদস্য ও ইউসিসিএর সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নান, সহ-সভাপতি কাজিম উদ্দিন ফকির, আব্দুল বারেকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজমুল হক শাহীন, প্রথম যুগ্ম আহবায়ক এডভোকেট মহিদুল ইসলাম নয়ন এবং সদস্য সচিব রাকিব সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা জানান, মানবিক এই কার্যক্রম অব্যাহত রেখে ভবিষ্যতে অসহায়দের সহায়তায় আরও নানা উদ্যোগ নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।