ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. খেলাধুলা
  3. চাকরির খবর
  4. জাতীয়
  5. তথ্য-প্রযুক্তি
  6. বিনোদন
  7. মুক্তমত
  8. রাজনীতি
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গণহত্যায় দায়ী সবার বিচার করতেই হবে: সোহেল তাজ

দৈনিক বিরাজমান
জুলাই ১০, ২০২৫ ২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

২০২৪ সালের জুলাই-আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকার সারাদেশে যে গণহত্যা চালিয়েছে তার জন্য দায়ী সবার বিচার দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বুধবার (৯ জুলাই) সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুকে শেখ হাসিনা সরকারের গণহত্যা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য ব্যাটল ফর বাংলাদেশ: ফল অব শেখ হাসিনা’ শেয়ার করে ক্যাপশনে এ দাবি করেন।

গণহত্যায় দায়ী সবার বিচার দাবি করে তিনি লেখেন, ‘শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সাহসী যোদ্ধাদের, যারা তাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করেছে- এই গণহত্যার জন্য দায়ী সকলের বিচার করতেই হবে। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।