ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. খেলাধুলা
  3. চাকরির খবর
  4. জাতীয়
  5. তথ্য-প্রযুক্তি
  6. বিনোদন
  7. মুক্তমত
  8. রাজনীতি
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে জামায়াত কর্মীসহ দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিউজ ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামায়াত কর্মী জাকির হোসেনের নেতৃত্বে দুই শতাধিক ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
সোমবার সকালে উপজেলার টেপিরবাড়ী এলাকায় গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বাসভবনে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
নবযোগদানকারী নেতাকর্মীরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগদান করেছেন।
এ সময় অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের যে আদর্শ ও রাজনৈতিক দিকনির্দেশনা দিয়ে গেছেন, আমাদের সবাইকে সেই পথেই রাজনীতি করতে হবে।”

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।