শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বেগম আয়েশা অডিটরিয়াম প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। উদ্বোধক ছিলেন শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান ও সভাপতি, শ্রীপুর প্রেসক্লাব এস. এম. মাহফুল হাসান হান্নান।
সভাপতিত্ব করেন জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মো. আবুবকর সিদ্দিক মন্ডল। সঞ্চালনায় ছিলেন আতিকুর রহমান আতিক ও কাওসার আহমেদ সাকিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে মেঘনা গ্রুপের সিনিয়র জি. এম জনাব মোস্তাফিজুর রহমান রোমান, ওলামাদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কারী সিরাজুল ইসলাম আহমদ সিএনজি জৈনা বাজারের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম, কেওয়া তমির উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মো. শামীম আহম্মেদ এবং বিশিষ্ট সমাজসেবক মো. মোজাম্মেল হক মন্ডল।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তি তুলে দেওয়া হয়।
